লক্ষ্মীপুর কমলনগরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ কিশোর সজীব দাস (১৬) মারা গেছে। বৃহস্পতিবার ভোর পাঁচটার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেকে) হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
সজীব কমলনগর উপজেলার করুনানগর এলাকার বাসিন্দা সঞ্জয় দাসের ছেলে। সে তোরাবগঞ্জ বাজারের পায়েল শিল্পালয়ে স্বর্ণের গহনা তৈরি করতো।
গত দুপুরে তোরাবগঞ্জ বাজারে পায়েল শিল্পালয়ে স্বর্ণের কাজ করার সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়। এতে সজীব দাসের শরীরের প্রায় ৬০ শতাংশ পুড়ে যায়।
