কাহালুতে দুর্বৃত্তদের হামলায় ব্যবসায়ী নিহত

আপডেট : ২৯ জানুয়ারি ২০১৫, ১৬:৫৪
 
বগুড়ার কাহালুতে ইসলামী জালসা অনুষ্ঠানের  পাশে দুর্বৃত্তদের  হামলায় বুধবার রাতে মোজাহিদুর রহমান ওরফে দুখু (৩৫) নামে এক ধান ব্যবসায়ী নিহত এবং মমিন (২৬) নামে অপর একজন গুরুতর আহত হয়েছেন।
দুখ বগুড়া জেলার শাজাহানপুর উপজেলার আশেকপুর ইউনিয়নের সাবরুল সোনারপাড়া গ্রামের বুলু মন্ডলের এবং মমিন একই গ্রামের হাফিজ উদ্দিনের পুত্র বলে জানা যায়। মমিন পেশায় একজন ভটভটি চালক।
বৃহস্পতিবার বিকেল ৪ টা পর্যন্ত কাহালু থানায় কোন মামলা হয়নি বা তাদের হত্যার প্রকৃত কারণ জানা যায়নি।