দেশ-বিদেশের কবিদের অংশগ্রহণে আগামী ১লা ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে জাতীয় কবিতা উত্সব-২০১৫। ‘জাগো সম্ভাবনায় জাগো কবিতায়’ এ স্লোগাণকে ধারণ করে জাতীয় কবিতা পরিষদের উদ্যোগে ঢাকা বিশ্ববদ্যািলয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার চত্বরে অনুষ্ঠিতব্য দুু’দিনব্যাপী এ কবিতা উত্সবের উদ্বোধন করবেন কবি সৈয়দ শামসুল হক। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন জাতীয় কবিতা পরিষদের সভাপতি কবি হাবীবুল্লাহ সিরাজী।
