রাজধানীতে জাল নোটসহ আটক ৩

আপডেট : ২৯ জানুয়ারি ২০১৫, ১৮:৫৪
রাজধানীর আদাবর এলাকায় অভিযান চালিয়ে এক লাখ টাকার জাল টাকা নোটসহ তিনজনকে আটক করেছে র্যাব-২ এর একটি দল। বুধবার রাতে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন, সাগর (২০), হাসান (২০) এবং ইমন (২২)। এই তিনজনই আদাবরের বালুর মাঠ এলাকায় বসবাস করেন এবং তারা জাল টাকার কারবারির সঙ্গে জড়িত বলে র্যাব সদস্যরা জানিয়েছেন।
র‌্যাব-২ এর এর সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-২ এর একটি বিশেষ আভিযানিক দল বুধবার সন্ধ্যায় রাজধানীর আদাবর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে। এ সময় তাদের কাছ থেকে এক লাখ টাকার সমমান জাল টাকার নোট উদ্ধার করা হয়। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।