ফরিদগঞ্জে অস্ত্র ও ইয়াবাসহ দুই যুবক আটক

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০১৯, ২১:০৩

চাঁদপুরের ফরিদগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে মাদক মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি জহির হোসেনকে বিদেশি পিস্তল ও ২৭ পিস ইয়াবাসহ গ্রেফতার করেছে পুলিশ। এ ছাড়া তার আরেক সহযোগী ইয়াবা ব্যবসায়ী শাকিলকে ১৩ পিস ইয়াবাসহ আটক করা হয়েছে। গত মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার সময় পৌরসভার কাছিয়ারা পাটওয়ারী বাড়িতে অভিযান পরিচালনা করে পুলিশ ওই আসামিদের আটক করে।

থানা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সংশ্লিষ্ট থানা পুলিশের একটি দল রাত সাড়ে ১২টার দিকে পৌর সদরের পাটওয়ারী বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করে।

এ বিষয়ে থানা অফিসার ইনচার্জ মোঃ হারুন অর রশিদ চৌধুরী বলেন, মাদকের মামলার পলাতক আসামি জহিরকে বিদেশি পিস্তল ও ইয়াবা এবং শাকিলকে ইয়াবাসহ আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্দে অস্ত্র ও মাদকবিরোধী আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।