কুমিল্লা সিটি কাউন্সিলর আটক

আপডেট : ২৯ জানুয়ারি ২০১৫, ১৯:৩৯
কুমিল্লা সিটি কর্পোরেশনের ১৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জাকির হোসেনকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার বিকালে নগরীর রাজগঞ্জ এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক জাকির হোসেন স্থানীয় বিএনপির রাজনীতির সাথে জড়িত বলে জানা গেছে।
আটকের বিষয়টি নিশ্চিত করে কুমিল্লা কোতয়ালী থানার ওসি (তদন্ত) সামসুজ্জামান জানান, নাশকতা ষড়যন্ত্রের অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে।