বঙ্গোপসাগরের কুতুবদিয়া চ্যানেলে অর্ধ শতাধিক যাত্রীসহ একটি মালয়েশিয়াগামী ট্রলার ডুবে গেছে। খবর পেয়ে কোস্টগার্ড সদস্যরা সাগরে তল্লাশি চালিয়ে ৪২ যাত্রীকে জীবিত উদ্ধার করেছে। আরো ১৫ থেকে ২০ জন যাত্রী নিখোঁজ রয়েছে বলে ধারণা করা হচ্ছে। বৃহস্পতিবার ভোর সকালে কুতুবদিয়া দ্বীপের পশ্চিম পাশে এ ট্রলারডুবির ঘটনাটি ঘটে।
কোস্টগার্ড স্টেশনের কন্টিনজেন্ট কমান্ডার মোহাম্মদ তারেক জানান, ট্রলারডুবির খবর পেয়ে তাদের নিজস্ব একটি জাহাজ ও স্থানীয় জেলেদের দুটি ট্রলার নিয়ে তারা উদ্ধার তত্পরতা শুরু করেন। বিকাল সাড়ে ৫টা পর্যন্ত তারা ৪২ যাত্রীকে জীবিত উদ্ধার করতে সমর্থ হন। এরমধ্যে ৩২ জনকে কুতুবদিয়ায় এবং ১০ জনকে মহেশখালী নিয়ে এসেছে কোস্টগার্ড।
