বাংলা একডেমি পুরস্কার পেলেন খালেক বিন জয়েনউদ্দীন

আপডেট : ২৯ জানুয়ারি ২০১৫, ২০:১০
 
 
 
বাংলা একাডেমি পুরস্কার পেলেন খালেক বিন জয়েনউদ্দীন। শিশুসাহিত্যে তিনি এ পুরস্কার পেয়েছেন। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার-২০১৪ ঘোষণা করেন।
এবার শিশুসাহিত্যে খালেক বিন জয়েনউদ্দীন ছাড়াও কবিতায় শিহাব সরকার, কথাসাহিত্যে জাকির তালুকদার, প্রবন্ধে শান্তনু কায়সার, গবেষণায় ভূঁইয়া ইকবাল, মুক্তিযুদ্ধ-ভিত্তিক সাহিত্যে আবু মোহাম্মদ দেলোয়ার হোসেন এবং ভ্রমণে মঈনুস সুলতান বাংলা একডেমি পুরস্কার পেলেন।
অনুবাদ, নাটক এবং বিজ্ঞান-প্রযুক্তি ও পরিবেশ বিভাগে কেউ পুরস্কার পাননি।
বাংলা একাডেমির এক বিবৃতিতে জানানো হয়েছে—১ ফেব্রুয়ারি অমর একুশে গ্রন্থমেলা ও আন্তর্জাতিক সাহিত্য সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা লেখকদের হাতে এ পুরস্কার তুলে দেবেন।