রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে অপসারণ করে অবিলম্বে ভর্তি পরীক্ষা গ্রহণের দাবিতে বিশ্ববিদ্যালয়ে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দিয়েছে শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা। গতকাল বৃহস্পতিবার দুপুরে শিক্ষার্থীরা মানববন্ধন ও বিক্ষোভ মিছিল শেষে আন্দোলনকারীরা এই ঘোষণা দেন।
শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা বলেন, উপাচার্যকে ৭২ ঘন্টার আলটিমেটাম দেয়া হলেও তিনি সাড়া না দেয়ায় ভর্তি পরীক্ষা ১৫ মার্চের পর নেয়ার ঘোষণা দেয়ায় অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দেয়া হয়েছে। তাদের এ ধর্মঘটে একাত্মতা ঘোষণা করেছে ‘সমন্বিত অধিকার বাস্তবায়ন পরিষদ’।
