সাহিত্য, শিল্প, সংস্কৃতিবিষয়ক মাসিক পত্রিকা কালি ও কলম ২০১৪ সালের ‘কালি ও কলম তরুণ কবি ও লেখক পুরস্কার’ প্রদান করবে। এ লক্ষ্যে আগামী ৯ ফেব্রুয়ারির মধ্যে কালি ও কলম দপ্তরে বই জমা দিতে আগ্রহী কবি ও লেখকদের প্রতি আহ্বান জানানো হয়েছিল। কালি ও কলম কর্তৃপক্ষ বই জমা দেওয়ার সময় বাড়িয়েছে।
বর্ধিত সময় অনুযায়ী, আগামী ৯ মার্চের মধ্যে প্রতিযোগিতায় অংশগ্রহণেচ্ছুদের কালি ও কলম দপ্তর (প্লট-২, সিভিল অ্যাভিয়েশন, নিউ এয়ারপোর্ট রোড, খিলক্ষেত, ঢাকা ১২২৯) অথবা বেঙ্গল শিল্পালয়ে (বাড়ি-৪২, সড়ক-১৬ নতুন, শেখ কামাল সরণি, ধানমন্ডি, ঢাকা ১২০৯) পাঁচ কপি বই, বয়স প্রমাণে জাতীয় পরিচয়পত্র বা সমমানের সনদের অনুলিপি এবং বইটি নিজের মৌলিক সাহিত্যকর্ম—এই মর্মে ঘোষণাপত্র জমা দিতে হবে।
এবার ১. কবিতা, ২. ছোটগল্প ও উপন্যাস, ৩. প্রবন্ধ, গবেষণা ও নাটক—এই তিন বিভাগে পুরস্কার দেওয়া হবে। ২০১৩ সালের জুলাই থেকে ২০১৪ সালের জুন পর্যন্ত সময়ে রচিত মৌলিক গ্রন্থগুলোই প্রতিযোগিতার জন্য বিবেচিত হবে। অংশগ্রহণেচ্ছুদের বয়স হতে হবে ১৮-৪০ বছর (পুরস্কারে উপস্থাপিত বই প্রকাশের সময়)। এ ছাড়া হতে হবে বাংলাদেশের নাগরিক। প্রবাসী বাংলাদেশিরাও এতে অংশ নিতে পারবেন

বিজ্ঞপ্তি।