সম্পত্তির উত্তরাধিকার চেয়ে বিজ্ঞাপন!

আপডেট : ৩০ জানুয়ারি ২০১৫, ১২:২৫
 
চীনের একজন নারী তার সম্পদের উত্তরাধিকার হওয়ার জন্য একজন প্রাপ্তবয়স্ক ‘মেয়ে’ চেয়ে বিজ্ঞাপন দিয়েছেন। শুক্রবার বিবিসির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
নিউজ ওয়েবসাইট দ্য শাংডুডটকম এর এক প্রতিবেদনে বলা হয়েছে, ঐ নারী তার কোম্পানি এবং এমনকি তার সম্পদের উত্তরাধিকারী করার জন্য বিজ্ঞাপনটি দিয়েছেন।
দেশটির পূর্বাঞ্চলীয় হেনান প্রদেশের ঝেঙঝু শহরে একটি চাকরি কেন্দ্রের কাছে এই বিজ্ঞাপনটি প্রকাশ করা হয়। লিও গুইলিং নামের ৬৮ বছর বয়সী এন নারী এই বিজ্ঞাপনটি দিয়েছেন। তিনি পেশায় একজন চিকিত্সক।
এতে লেখা হয়েছে, তিনি ৪০ বছরের নিচের বয়সী একজন ‘সহৃদয়’ নারীকে খুঁজছেন, যিনি রাজি হলে তার উত্তরাধিকারী করবেন। তার একটি ক্লিনিক আছে, চারটি বাড়ি আছে, কিন্তু নিঃসন্তান তিনি। তার স্বামী শারীরিকভাবে অচল হয়ে বিছানায় পড়ে আছেন।
লিউ ঐ ওয়েবসাইটকে বলেন, তিনি এমন একজনকে চান, যে কিনা ঠিক মেয়ের মতোন তাকে দেখতে আসবে এবং যে তার এই শর্তগুলো পূরণ করতে পারবেন, তিনি তার দুটি বাড়ি এবং ক্লিনিকের উত্তরাধিকারী হবেন।
বিজ্ঞাপনটি সবার দৃষ্টি আকর্ষণ করে এবং চীনের সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে বেশ সাড়া জাগিয়েছে।