মেহেরপুরের গাংনী উপজেলায় ১১ দিন পর অপহৃত এক স্কুল ছাত্রীকে (১১) উদ্ধার করেছে পুলিশ। এ সময় গাংনী উপজেলার ভাটপাড়া গ্রামের বকুল হোসেন ও মাইলমারী গ্রামের হাশিবুল নামের দুই জনকে আটক করা হয়েছে।
জানা গেছে, মেহেরপুর সদর উপজেলার ভিটাপাড়া-কালীগাংনী গ্রামের গাংনী বালিকা বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্রীর ওই ছাত্রী গত ১৯ জানুয়ারি সকালে স্কুলে যাওয়ার সময় নওপাড়া বাজার থেকে অপহৃত হয়। এ ঘটনায় ওই ছাত্রীর বাবা বাদী হয়ে গাংনী উপজেলার ভাটপাড়া গ্রামের বকুল (২০), ফকির মহম্মদ (৫৫)ও তার স্ত্রী মর্জিনা (৪০) সহ ৭/৮ আসামি করে একটি অপহরণ মামলা করেন।
এ এসপি আজবাহার আলী শেখ জানান, মেয়েটিকে ঢাকায় নিয়ে যাওয়ার সময় গোপন সংবাদের ভিত্তিতে গাংনী উপজেলার গোয়াল গ্রাম থেকে উদ্ধার করা হয়। এ সময় দুই অপহরণকারীকে আটক করা হয়।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজূল ইসলাম জানান, আটকদের জেল হাজতে পাঠানোর প্রক্রিয়া চলছে।
