মুরাদনগরে ডাকাতের হামলায় আহত ছয়

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০১৯, ২১:০৫

কুমিল্লা মুরাদনগর উপজেলার সোনাকান্দা দরবার শরিফের বার্ষিক ওয়াজ ও মাহফিল থেকে বাড়ি ফেরার পথে কাউন্নামোরী নামক স্থানে ডাকাতির কবলে পড়েছে দরবারের একদল ভক্ত। সংঘবদ্ধ ডাকতদল তাদের হাত-পা বেঁধে তাদের বহনকারী একটি সিএনজিচালিত অটোরিকশা, মোবাইল ফোন, নগদ অর্থ লুট করে নিয়ে যায়। 

আহতরা হলেন—সিএনজির চালক সরু মিয়া, আব্দুল আলীম, সাবেক ইউপি সদস্য বারেক, সফিক, জয়নাল আবেদিন ও তার ছয় বছরের ছেলে রাফি। এ বিষযে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, বিষয়টি শুনেছি। লিখিতভাবে অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।