ক্ষমতা গ্রহণের এক সপ্তাহ পরে সৌদি আরবের বাদশাহ সালমান মন্ত্রিসভা ও দেশের কয়েকটি গুরুত্বপূর্ণ পদে রদবদল করেছেন। সৌদি টেলিভিশনে প্রচারিত একাধিক নির্দেশ জারির মাধ্যমে এই রদবদল করা হয়েছে।
গোয়েন্দা সংস্থার প্রধান খালিদ বিন আবদুল আজিজ আল সৌদ ও জাতীয় নিরাপত্তা কাউন্সিলের প্রধান বান্দার বিন সুলতানকে বরখাস্ত করা হয়ে েবলে জানা গেছে। তবে তেলমন্ত্রী আলি আল-নিয়ামি, পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স সউদ আল-ফয়সাল এবয় অর্থমন্ত্রী ইব্রাহিত আল-আসাফ তাদের পতে বহাল রয়েছে।
সৌদি আরবের সর্বশেষ বাদশাহ আবদুল্লাহর দুই ছেলে মরক্কোর গভর্নর মিশাল এবং রাজধানী রিয়াদের গভর্নর তুর্কিকে বরখাস্ত করা হয়েছে। তবে ন্যাশনাল গাডৃের দায়িত্বে থাকা আবদুল্লাহ’র আরেক ছেলে প্রিন্স মুতাইব নিজ পদে বহাল রয়েছেন।
এছাড়াও তিনি আরো কয়েকজন উচ্চ পদস্থ কর্মকর্তাদের বরখাস্ত করেছেন।
নতুন মুকুটধারী প্রিন্স হিসেবে আবদুল্লাহর সত্ভাই মুকরিনের নাম ঘোষণা করা হয়েছে।
গত ২৩ জানুয়ারি প্রায় ৯০ বছর বয়সে বাদশাহ আবদুল্লাহ মারা যান। সূত্র: বিবিসি।
