সাতক্ষীরায় নাশকতার আশংকায় জামায়াতের ৮ কর্মীসহ ৩০ জনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে জেলার বিভিন্ন স্থান থেকে তাদের আটক করা হয়।
সাতক্ষীরা জেলা পুলিশের তথ্য কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃতদের বিরুদ্ধে নাশকতাসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে।
