সীতাকুণ্ডে আসন্ন শিব চতুর্দশী ও দোল মেলায় তীর্থযাত্রীরা যেনো নির্বিঘ্নে পূজা পালন করতে পারে আয়োজক কমিটি বিস্তারিত জানিয়ে সংবাদ সম্মেলন করেছে। গত মঙ্গলবার বিকাল সাড়ে ৫টায় সুপার মার্কেটের ৩য় তলায় প্রেসক্লাব কার্যালয়ে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মেলা কমিটির সাধারণ সম্পাদক পলাশ চৌধুরী। তিনি বলেন, গতবারের মত এবারও মেলায় যাত্রা ও হাউজি খেলাসহ অশ্লীল কার্যক্রম বন্ধ থাকবে। এছাড়া মেলার যাবতীয় আয়োজন সুষ্ঠুভাবে যাতে তীর্থযাত্রীরা পালন করতে পারে সেজন্য আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করবে। এতে ৪’শ পুলিশ সদস্য থাকবে। তীর্থযাত্রী পূজার্থীদের নিরাপত্তার স্বার্থে ২৪টি সিসি ক্যামেরা বসানো হবে। স্থানীয় এমপি’র প্রচেষ্টায় এই প্রথম পাহাড়ের চূড়ায় চন্দ্রনাথ ধাম মন্দিরে উঠার জন্য রাস্তাটি সরকারিভাবে প্রায় ৪ কোটি টাকায় সম্পন্ন করা হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, মেলা কমিটির সহ-সভাপতি প্রধান শিক্ষক প্রেমতোষ নাথ, বাজার কমিটির সেক্রেটারি বেলাল হোসেন, উপজেলা পূজা কমিটির সভাপতি অধ্যাপক রণজিত সাহা প্রমুখ।
