বিজয়নগরে সড়ক দুর্ঘটনায় নিহত ১

আপডেট : ৩০ জানুয়ারি ২০১৫, ১৫:৫০
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় ট্রাক ও সিএনজি’র সংঘর্ষে একজন নিহত ও তিনজন আহত হয়েছেন।
জানা গেছে, শুক্রবার সকাল আটটার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে উপজেলার সাতবর্গ বাস টার্মিনাল এলাকায় সিলেট থেকে ছেড়ে আসা পাথর বোঝাই একটি ট্রাকের সাথে বিপরীতগামী একটি যাত্রীবাহী সিএনজি অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই রিপা আক্তার (২৭) নামে এক যাত্রী মারা যান। তিনি হবিগঞ্জের মাধবপুর উপজেলার আদাউর গ্রামের সাজিদুর রহমানের মেয়ে। আহত তিনজনকে চিকিৎসার জন্য মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়েছে।
হাইওয়ে পুলিশের সাজের্ন্ট আব্দুর নুর জানান, আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। ট্রাকটিকে আটক করা সম্ভব হয়নি।