পাকিস্তানে শিয়া মসজিদে বোমা বিস্ফোরণে নিহত ৫৪

আপডেট : ৩০ জানুয়ারি ২০১৫, ২২:৩৭
 
পাকিস্তানে বোমা বস্ফািরণে অন্তত ৫৪ জন নিহত ও ৬০ জন আহত হয়েছেন। শুক্রবার শিকারপুর জেলায় একটি শিয়া নিয়ন্ত্রিত একটি মসজিদের ভেতর এই হামলার ঘটনা ঘটে।
ডনের প্রতিবেদনে বলা হয়েছে, জুম্মার নামাজের পরপরই এই হামলার ঘটনা ঘটে। প্রচণ্ড বিস্ফোরণের পর মসজিদের ধ্বংসস্তুপের নিচে অনেকে চাপা পড়েছে।
ধারণা করা হচ্ছে, মসজিদের ভেতরে কেই হয়তো আত্মঘাতী বোমা হামলা চালিয়েছে। স্থানীয় হাসপাতাল সূত্র জানিয়েছে, ৪৬ জনের মৃতদেহ সনাক্ত করা হয়েছে।