বাগদাদে বোমাহামলায় নিহত ১২

আপডেট : ৩০ জানুয়ারি ২০১৫, ১৬:৪৩
 
 
ইরাকের রাজধানী বাগদাদে পরপর দুটি বোমাহামলায় কমপক্ষে ১২ জন নিহত হয়েছে। বাব আল-শারকি জেলায় স্থানীয় সময় শুক্রবার সকালে প্রথমে একটি গাড়িবোমার বিস্ফোরণ ঘটে। এর পরই অপর বোমাটি বিস্ফোরিত হয়। এ ঘটনায় ৩০ জন আহত হয়েছে। খবর রয়টার্সের।তাইগ্রিস নদীতীরবর্তী ওই এলাকায় অধিকাংশ সরকারি ভবন অবস্থিত। ইরাকের রাজধানী বাগদাদের শিয়া-অধ্যুষিত এলাকাগুলোতে প্রায়ই সুন্নি বিদ্রোহীরা বোমাহামলা চালায়। এ দিকে, বাগদাদের পাঁচ এলাকায় বোমা ও বন্দুক হামলায় বৃহস্পতিবার ২১ জন নিহত হয়।