জন কেরিকে জরিমানা

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০১৫, ১৫:০১
 
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরির বাড়ি বেকন হিল ম্যানশনের পাশে জমে থাকা বরফ না সরানোয় বৃহস্পতিবার তাকে ৫০ মার্কিন ডলার জরিমানা করা হয়েছে।বোস্টনের মেয়ররে নির্দেশে এ জরিমানা করা হয়।
কেরির মুখপাত্র গ্লেন জনসন বোস্টন গ্লোব সংবাদমাধ্যমকে বলেছেন, কেরি দ্রুত জরিমানার এই অর্থ পরিশোধ করেন। ইতিমধ্যে তার বাড়ির ফুটপাত ও আশপাশের জায়গা থেকে বরফ পরিষ্কার করা হয়েছে।
উল্লেখ্য, মেয়রের ওই ঘোষণার সময় কেরি ওই সময় মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে সৌদি বাদশার অন্ত্যেষ্টিক্রিয়ার অনুষ্ঠানে ছিলেন। খবর এনডিটিভি।