জঙ্গি সংগঠন বোকো হারামের কাছ থেকে নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় শহর মালুমফাতরি দখলে নিয়েছে চাদ সেনাবাহিনী। দেশটির পক্ষ থেকে এ খবর জানানো হয়েছে। খবর বিবিসির।
চাদের রাজধানী নাইজার থেকে এক জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা জানিয়েছেন—দুই দিনের সংঘর্ষের পর চাদ ও নাইজার সীমান্তের কাছাকাছি অবস্থিত মালুমফাতরি শহর এখন তাদের নিয়ন্ত্রণে রয়েছে। জঙ্গিরা লেক চাদ অতিক্রম করে হামলা চালালে সেনাবাহিনী শহরটির দিকে অগ্রসর হয় এবং তাদের পিছপা হতে বাধ্য করে। এ সময় সেনাবাহিনী ও বিমানবাহিনী একযোগে জঙ্গিদের ওপর হামলা চালিয়েছে বলে জানিয়েছেন ওই কর্মকর্তা। তবে নাইজেরিয়ার পক্ষ থেকে এ বিষয়ে কিছু জানানো হয়নি।
