জগন্নাথপুরে ঝুলন্ত লাশ উদ্ধার

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০১৯, ২১:০৫

উপজেলার জগন্নাথপুর পৌরশহরের হবিবপুর পশ্চিমপাড়া এলাকা থেকে জিলু মিয়া নামের  (৪৫) এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি ওই এলাকার মৃত দুদু মিয়ার ছেলে। গত বুধবার সকালে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ মর্গে পাঠিয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, পরিবারের লোকজন খোঁজাখুঁজি করে দেখতে পান বসতঘরের পাশের একটি পেয়ারা গাছের সাথে গলায় রশি দিয়ে ফাঁস লাগানো অবস্থায় জিলু মিয়ার মৃত দেহ ঝুলে আছে। স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর দেলোয়ার হোসাইন জানান, জিলু মিয়া একজন মানসিক রোগী। ওসি হারুনুর রশিদ চৌধুরী জানান, ময়না তদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে।