নলছিটিতে বিএনপি ও জামায়াতের ৪ নেতা-কর্মী গ্রেফতার

আপডেট : ৩০ জানুয়ারি ২০১৫, ১৭:৩৯
নলছিটিতে  বৃহস্পতিবার গভীর রাতে বিএনপি  ও জামায়াতের ৪ নেতা-কর্মীকে গ্রেফতার করা হয়েছে। বরিশাল- পটুয়াখালী আঞ্চলিক সড়কে নলছিটির দপদপিয়ায় গত ২১ জানুয়ানি ভোর রাতে পেট্রোল মেরে যাত্রীবাহী বাস পুড়িয়ে দেয়া হয়। এ ঘটনায় তাদের গ্রেফতার করা হয়। এরা হলেন, বিএনপি নেতা দপদপিয়া গ্রামের ছোহরাব শিকদার ও রিপন শরীফ এবং জমায়াত কর্মী নলছিটি শহরের মশিউর রহমান ও জুবায়ের হোসেন। শক্রবার তাদের জেল হাজতে পাঠানো হয়েছে।