ঢাকার দোহার উপজেলায় গকুল চন্দ্র রায় (৩৫) নামে এক অটো চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে উপজেলার নিকড়া চরণ ডাঙ্গারপাড় বটতলা এলাকা থেকে এ লাশ উদ্ধার করা হয়। নিহত গকুল পঞ্চগড় জেলার বোদা থানার ধামরাদিঘি গ্রামের মৃত সজেন চন্দ্র রায়ের ছেলে। তিনি দোহার পৌরসভার ইউসূফপুর গ্রামের নিজামের গ্যারেজে থেকে ব্যাটারি চালিত অটোবাইক চালাতো। দোহার থানার উপপরিদর্শক মো. মাহমুদ জানান, ধারণা করা হচ্ছে রাতের দুর্বৃত্তরা তাকে হত্যা করে ফেলে গেছে।
