ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ট্রাক ও সিএনজি’র সংঘর্ষে একজন নিহত ও তিনজন আহত হয়েছেন।
জানা যায়, সকাল ৮টার দিকে উপজেলার সাতবর্গ বাস টার্মিনাল এলাকায় সিলেট থেকে ছেড়ে আসা পাথর বোঝাই একটি ট্রাকের সাথে বিপরীতগামী একটি যাত্রীবাহি সিএনজি অটোরিক্সার মুখোমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই রিপা আক্তার (২৭) মারা যায়। তিনি হবিগঞ্জের মাধবপুর উপজেলার আদাউর গ্রামের সাজিদুর রহমানের মেয়ে। আহত তিনজনকে চিকিত্সার জন্য মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপেক্সে পাঠানো হয়েছে।
হাইওয়ে পুলিশের সাজের্ন্ট আব্দুর নুর জানান, আহতদের হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ট্রাকটিকে আটক করা সম্ভব হয়নি।
