সাতক্ষীরায় চারটি দোকান ছাই

আপডেট : ৩০ জানুয়ারি ২০১৫, ১৭:৫৪
সাতক্ষীরার কাথ্লা বাজারে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে গতকাল শুক্রবার বেলা এগারটায় ৪ টি দোকান পুড়ে গেছে।
বাজার কমিটির সভাপতি আব্দুর রউফ জানান, বাজারের রশিদ মার্কেটের আব্দুল কাদেরের লেপ-তোশকের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। এতে তার দোকানসহ ইসমাইল হোসেনের ফার্নিচারের দোকান, আসাদুলের হোটেল ও শরিফের বেকারি দোকান পুড়ে যায়। এতে কমপক্ষে দশ লাখ টাকার মালামাল ক্ষয় হয়েছে বলে তিনি জানান।