শয়নকক্ষে নারীর গলাকাটা অর্ধগলিত লাশ

আপডেট : ৩০ জানুয়ারি ২০১৫, ১৮:৫৯
জেলার তানোর উপজেলার কামারগা ইউপির মালশিরা গ্রামের শয়ন কক্ষ থেকে স্বামী পরিত্যক্তা নাদিরা খাতুনের (৪৫) গলাকাটা অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। দুপুরে একমাত্র মেয়ে স্বামী বাড়ি থেকে মায়ের কাছে বেড়াতে এসে মায়ের অর্ধগলিত লাশ দেখে চিত্কার শুরু করেন। পরে তানোর থানা পুলিশ লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠায়।
খবর পেয়ে সদর সার্কেলের এএসপি আব্দুর রশীদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। শুক্রবার সন্ধ্যা পর্যন্ত তানোর থানায় কোনো মামলা হয়নি বলে ওসি আনোয়ার হোসেন জানান। তার স্বামী আনছার আলীর বাড়ি একই এলাকায়। তবে তিনি স্ত্রী সন্তান নিয়ে পৃথক বাড়িতে বসবাস করেন।