রাজধানীতে পরিবহন ঐক্য পরিষদের মানববন্ধন শনিবার

আপডেট : ৩০ জানুয়ারি ২০১৫, ১৮:৫১
 
 
 
 
 
 
 
 
হরতাল-অবরোধ চলাকালে গাড়ি জ্বালাও-পোড়াও এবং যাত্রী ও পরিবহন শ্রমিক হত্যার প্রতিবাদে শনিবার  মানববন্ধন কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ। রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে বেলা ১১টায় এ কর্মসূচি পালন করা হবে। শুক্রবার সংগঠনের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বাংলাদেশ ট্রাক-কাভার্ডভ্যান মালিক সমিতি সম্পাদক রুস্তম আলী খান বলেন, ‘আমাদের মানববন্ধন হবে সম্পূর্ণ ব্যতিক্রম ধর্মী। এতে অংশ গ্রহণ করবেন পরিবহন সেক্টরের সব সংগঠনের নেতা-কর্মীরা।’