ঝিনাইদহে ট্রাকে আগুন, হেলপার আহত

আপডেট : ৩০ জানুয়ারি ২০১৫, ১৯:৫০

ঝিনাইদহের পোড়াহাটি এলাকায় চাল বোঝাই একটি ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। হেলপার আহত হয়েছেন। শুক্রবার রাত ৭টার দিকে এ ঘটনা ঘটেছে। ঝিনাইদহ সদর থানার ওসি শাহাবুদ্দিন আজাদ জানান, একটি চাল বোঝাই ট্রাক ঝিনাইদহের দিক থেকে মাগুরার দিকে যাচ্ছিল। পোড়াহাটি এলকায় পৌঁছলে দুর্বৃত্তরা পেট্রোল বোমা ছুড়ে মারে। চালক ট্রাক নিয়ে পালানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে উল্টে যায়।  এতে হেলপার আহত হন। ট্রাকের সামনের অংশ পুড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।