আবারো বিএবি’র চেয়ারম্যান হলেন নজরুল ইসলাম মজুমদার

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০১৯, ২১:১৭

বেসরকারি ব্যাংক উদ্যোক্তা ও পরিচালকদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস (বিএবি) এর চেয়ারম্যান হিসেবে পুনঃনির্বাচিত হয়েছেন এক্সিম ব্যাংকের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম মজুমদার। আগামী দুই বছর (২০১৯-২১) সময়ে তিনি এ দায়িত্ব পালন করবেন। 

গতকাল বুধবার গুলশানে বিএবি কার্যালয়ে অনুষ্ঠিত সংগঠনের ১৯৬তম নির্বাহী কমিটির  সভায় তাকে নির্বাচিত করা হয়। এছাড়া আল আরাফাহ্ ইসলামী ব্যাংকের চেয়ারম্যান আব্দুস সামাদ লাবু এবং ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান আনিসুজ্জামান চৌধুরী বিএবি’র ভাইস চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন।