রাজধানীর খিলগাঁও এলাকায় একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আগুন দেয়ার ঘটনায় চার জন বাস যাত্রী দগ্ধ হয়েছে। তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার রাত ৯টার দিকে পুরাতন পুলিশ ফাঁড়ির পাশে বিশ্বরোড এলাকায় এ ঘটনা ঘটে। অনির্দিষ্টকালের অবরোধের মধ্যে আগামী রবিবার ভোর ছয়টা থেকে বুধবার ভোর ছয়টা পর্যন্ত সারা দেশে টানা ৭২ ঘণ্টার টানা হরতাল ঘোষণার পর বাসে আগুন দেয়ার ঘটনা ঘটল।
খিলগাঁও থানার কর্মরত পুলিশ কর্মকর্তা জানান, রাত ৯টার দিকে তুরাগ পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন ধরিয়ে দেয় হরতাল সমর্থকরা। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।