ফটো ক্যাপশন

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০১৯, ২১:১৭

জার্মান সংসদ সদস্যদের একটি প্রতিনিধিদল গত ২৬ ফেব্রুয়ারি বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্ক পরিদর্শন করেছেন। এসময় জার্মান দূতাবাস এবং জার্মান উন্নয়ন সংস্থা জিআইজেড এর কর্মকর্তারা তাদের সঙ্গে ছিলেন। বেক্সিমকো গ্রুপ চেয়ারম্যান এ এস এফ রহমান এবং সিইও অ্যান্ড গ্রুপ ডিরেক্টর সৈয়দ নাভিদ হোসেইন তাদেরকে স্বাগত জানান। প্রতিনিধি দলে ছিলেন জার্মান সংসদ সদস্য গ্যাব্রিয়েল কার্টজমার্ক, বেট্টিনা স্টার্ক ও টবেজ ফ্লুগার

০০০০

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের মাসব্যাপী আই-ব্যাংকিং ক্যাম্পেইনের ধানমন্ডি শাখার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্প্রতি অনুষ্ঠিত হয়। ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর আবু রেজা মো. ইয়াহিয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন। সভাপতিত্ব করেন সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও ঢাকা সেন্ট্রাল জোনপ্রধান মো. শফিকুর রহমান

০০০০

কর্মসংস্থান ব্যাংকের “ই-লার্নিং” বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা গতকাল অনুষ্ঠিত হয়। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. আবুল হোসেন অনুষ্ঠানের উদ্বোধন করেন। ব্যাংকের মহাব্যবস্থাপক (প্রশাসন) মো. আব্দুল মান্নান কর্মশালায় সভাপতিত্ব করেন

০০০০০

ইউনিয়ন ব্যাংকের অফিসারদের ১৫ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি  ছিলেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এ.বি.এম. মোকাম্মেল হক চৌধুরী। বিশেষ অতিথি  ছিলেন ব্যাংকের উপ-ব্যবস্থা্পনা পরিচালক মো. নজরুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইনস্টিটিউটের প্রধান মো. হেদায়েত উল্লাহ