বাসা-বাড়ি দখল নিয়ে মানুষের মধ্যে অহরহ লড়াইয়ের কথা শোনা যায়। কিন্তু এবার যুক্তরাষ্ট্রের একটি অঙ্গরাজ্যে বাসা দখল করতে ঈগলকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিল পেঁচা।
আইওয়া অঙ্গরাজ্যের ডেকেরাহতে দুটি পালকহীন ঈগল তাদের পুরানো বাসা দখল করার উদ্যোগ নিয়েছিল। কিন্তু বাদ সাধলো পেঁচা। র্যাপটোর রিসার্স প্রজেক্টের পরিচালক বব অ্যান্ডারসন এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, তারা ডেকোরাহ ফিশ হ্যাচারির উপরে একটি ক্যামেরা স্থাপন করেছিলেন। এই ক্যামেরায় এই দৃশ্য ধরা পড়ে। গত দুই বছর ধরে ঈগলটি ওই বাসায় বাস করছে। ঈগলের একটি সুবিধা হলো সেটি আকারে বড়। কিন্তু পেঁচাও কম শক্তিশালী নয়। কারণ তাকে ‘টাইগার অব দ্য এয়ার’ বলে আখ্যায়িত করা হয়। গত রবিবার রাতে একটি পুরুষ পেঁচা বাসাটিতে তল্লাশি চালাচ্ছিল। ওই সময় ঈগল বাসায় ছিল না। কিন্তু েঁপচা সেখানে থাকতেই ঈগলটি বাসায় আসলো। আর তখনই শুরু হলো পাখি দুটির মধ্যে সংঘর্ষ। কিছুক্ষণের মধ্যেই এসে উপস্থিত হলো নারী পেঁচা। ফলে ঈগলকে একরকম চ্যালেঞ্জ ছুঁড়ে দিল পেঁচা দুটি। অ্যান্ডারসন জানিয়েছেন, এই প্রথম এধরনের ডকুমেন্ট পাওয়া গেল। তারা এখন এই দৃশ্য নিয়ে গবেষণা করছেন। -ইউপিআই
