হবিগঞ্জের চুনারুঘাট উপজেলা সদরের খোয়াই নদীর চড়ে অজ্ঞাত এক যুবকের (৩০) লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার সকাল ১১টায় পুলিশ লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অমূল্য কুমার চৌধুরী জানান, স্থানীয় লোকজন সকালে অজ্ঞাত যুবকের লাশটি খোয়াই চড়ে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। তাৎক্ষণিক পুলিশ সেখানে পৌঁছে লাশটি উদ্ধার করে।
পুলিশ জানায়,লাশটির বুকে ২২টি, দুই হাতে ১২টি, গলায় আটটি ধারালো অস্ত্রের জখম রয়েছে। এ ছাড়া গায়ে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। লাশটি ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ মর্গে পাঠয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে।
