কাবুল বিমানবন্দরে আফগান সামরিক পোশাক পরা এক বন্দুকধারীর হামলায় তিন মার্কিন ঠিকাদার নিহত হয়েছে। এই ঠিকাদাররা আফগান বিমান বাহিনীর একটি ছোট বিমান রক্ষণাবেক্ষণে সহায়তা করছিল। মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তারা একথা জানান। খবর এএফপি’র।
বৃহস্পতিবার কড়া নিরাপত্তাবেষ্টিত বিমানবন্দরটিতে ভয়াবহ গুলি বর্ষণের ঘটনা ঘটে। হামলাকারী স্বয়ংক্রিয় অস্ত্র দিয়ে বেশ কয়েক রাউন্ড গুলি চালায়। নিরাপত্তা বাহিনীর সদস্যরা পাল্টা গুলি চালালে সে নিহত হয়। এই ঘটনায় অপর এক মার্কিন ঠিকাদার আহত হয়েছে।
ঠিকাদাররা এক ইঞ্জিন বিশিষ্ট পিলাটুস পিসি-১২ বিমানটির রক্ষণাবেক্ষণের দায়িত্বে নিয়জিত ছিলেন। বিমানটি মার্কিন বিমান বাহিনীর স্পেশাল অপারেশনস ফোর্স ব্যবহার করে।
নিহত ঠিকাদাররা বেসরকারি কোম্পানি প্রায়েটোরিয়ান স্ট্যান্ডার্ডের কর্মী ছিল।
