মারিয়া শারাপোভাকে হারিয়ে অস্ট্রেলিয়ান ওপেনের ষষ্ঠ শিরোপা ঘরে তুলল সেরেনা উইলিয়ামস। শনিবার মেলবোর্নে টুর্নামেন্টের দ্বিতীয় বাছাই শারাপোভার বিপক্ষে ৬-৩, ৭-৬ গেমে জেতেন সেরেনা। ম্যাচ শেষে সেরেনার হাতে ট্রফি তুলে দেন মার্তিনা নাভ্রাতিলোভা।
মেয়েদের এককে সেরেনার চেয়ে বেশি গ্র্যান্ড স্ল্যাম জেতা খেলোয়াড় আছেন এখন শুধু দুজন; অস্ট্রেলিয়ার মার্গারেট কোর্ট জেতেন ২৪টি গ্র্যান্ড স্ল্যাম। আর জার্মানির স্টেফি গ্রাফ জেতেন ২২টি। তবে উন্মুক্ত যুগে মেয়েদের এককে সর্বোচ্চ শিরোপা জেতা খেলোয়াড় স্টেফিই।
