চুয়াডাঙ্গায় প্রেসক্লাবের সামনে বোমা বিস্ফোরণ

আপডেট : ৩১ জানুয়ারি ২০১৫, ২১:০৭
 
 
চুয়াডাঙ্গা জেলা শহরের প্রেসক্লাবের সামনে একটি বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শনিবার রাত আটটা ১৮ মিনিটে এই ঘটনা ঘটে।
 
জানা যায়, ঘটনার সময় বিকট শব্দে শহরের মধ্যে বোমা বিস্ফোরণের শব্দে প্রেসক্লাবে অবস্থানকারী সাংবাদিকরাসহ শহরের কোর্টপাড়া এলাকার মানুষ ভয়-আতঙ্কে দৌঁড়াদৌড়ি শুরু করে। প্রেসক্লাবে অবস্থানকারী সাংবাদিকরা দ্রুত ক্লাব ছেড়ে চলে যায়।
 

চুয়াডাঙ্গা সদর থানার অফিসার-ইনচার্জ পুলিশ পরিদর্শক আসাদুজ্জামান মুন্সি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘সন্ত্রাসী ঐ বোমা বিস্ফোরণে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।’ প্রেসক্লাব সাধারণ সম্পাদক সরদার আল-আমিন বলেন, ‘তিনি এই মাত্র ঘটনার খবর পেয়েছেন; তবে, বোমা বিস্ফোরণের শব্দে ভয়-আতঙ্কে সাংবাদিকরা প্রেসক্লাব ছেড়ে চলে গেছে।’