ইংলিশ প্রিমিয়ার লিগে টানা তৃতীয় জয় নিয়ে শনিবার লিভারপুল ওয়েস্ট হ্যাম ইউনাইটেডকে ২-০ গোলে হারিয়েছে। লিভারপুলের মাঠ অ্যানফিল্ডে দ্বিতীয়ার্ধের ষষ্ঠ মিনিটে রাহিম স্টার্লিংয়ের গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। আর ৮০তম মিনিটে দলের পক্ষে দ্বিতীয় গোলটি করেন ড্যানিয়েল স্টারিজ।
