মাত্র সাত সেকেন্ডের জন্য

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০১৫, ০১:৪৬

কম্পিউটার স্লো হবার কারণে টিকেট কিনতে মাত্র সাত সেকেন্ড দেরি হওয়ায় লটারির ২ কোটি ১৩ লাখ ডলার পুরস্কারের (প্রায় ১৬৫ কোটি টাকা) দাবি খারিজ করে দিয়েছে কানাডার আদালত। জোয়েল ইফারগান নামের এক ব্যক্তি ২০০৮ সালের ২৩ মে অনলাইনে টিকেটটি কিনেছিলেন। টিকেট কেনার সময় ওই টিকেটের বিপরীতে স্বয়ংক্রিয়ভাবে একটি নাম্বার যুক্ত হয়। জোয়েলের টিকেটেও একটি নাম্বার দেয়া হয়েছিল। কিন্তু টিকেট যে সময় প্রিন্ট হয় তা ছিল টিকেট কেনার ডেডলাইন পার হওয়ার সময়ের চেয়ে ৭ সেকেন্ড বেশি। লটারি কর্তৃপক্ষ এই সুযোগটি কাজে লাগায়। লটারি জেতা সত্ত্বেও কর্তৃপক্ষ জোয়েলকে পুরস্কারের টাকা দিতে অস্বীকৃতি জানায়। বাধ্য হয়ে আদালতে যান জোয়েল। আইনি লড়াইয়ের পেছনে তিনি খরচ করেছেন ৭৯ হাজার ডলার (প্রায় ৬২ লাখ টাকা)। কিন্তু আদালতে হেরে গিয়ে তিনি লটারির অর্থ এবং মামলার খরচ দুটোই হারালেন। জোয়েল বলেছেন, এই সাত সেকেন্ডের কষ্ট তিনি সারাজীবনে ভুলতে পারবেন না। মামলা করতে গিয়ে ফতুর হলেন, সে অবস্থা থেকেও আর ফিরতে পারবেন না। -ইউপিআই