শামারুখ হত্যা মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তনের দাবি

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০১৫, ০১:৫৪

ডা. শামারুখ মাহজাবীন সুমী ‘মৃত্যুরহস্য’ মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তনের দাবি জানানো হয়েছে। একইসাথে মেয়ে হত্যার সুষ্ঠু তদন্ত, বিচার এবং পরিবারের সদস্যদের নিরাপত্তার দাবি করেছেন প্রকৌশলী নূরুল ইসলাম। শনিবার প্রেসক্লাব যশোরে এক সংবাদ সম্মেলনে এ দাবির কথা জানান। মামলাটি বর্তমানে তদন্ত করছেন ঢাকার সিআইডি সহকারী পুলিশ সুপার (এএসপি) মুন্সী রুহুল কুদ্দুস।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ডা. শামারুখের বাবা প্রকৌশলী নূরুল ইসলাম বলেন, মামলার তদন্ত কর্মকর্তা বাদীপক্ষের লোকজনকে নানাভাবে হয়রানি করছেন। বিবাদীদের গ্রেফতার না করে উল্টো আমার পরিবারের তিনজন সদস্যকে অফিসে ডেকে নিয়ে ঘণ্টার পর ঘণ্টা জেরা করেছেন এবং মামলাটির মেরিট সম্পর্কে নেগেটিভ কমেন্টস করেছেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আইডিইবি জেলা কমিটির সভাপতি আবুল হোসেন, সাবেক সভাপতি নাজিম উদ্দিন খান, হেমায়েত হোসেন, হাবিবা শেফা, উম্মে কুলসুম আলো প্রমুখ।