রংপুরে ট্রাকের ধাক্কায় একটি অটোরিকশার দুই আরোহী নিহত হয়েছে। রবিবার সকালে সিটি কর্পোরেশনের ধর্মদাস সরকারপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- আব্দুল মতিন ও রবিন।
জানা গেছে, সকালে ধর্মদাস সরকারপাড়া এলাকায় একটি পণ্যবোঝাই ট্রাক অটোরিকশাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই দুইজন নিহত হন। এ ঘটনায় আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
