অবৈধ পথে ভারতে যাওয়ার সময় বেনাপোলের পুটখালী সীমান্ত থেকে শনিবার শিশুসহ ২৩ নারী-পুরুষকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
২৩ বিজিবি কমানিাডং অফিসার লে. কর্নেল আব্দুর রহিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি পুটখালী সীমান্তে বালুর মাঠ এলাকা থেকে শিশুসহ ২৩ নারী-পুরুষকে আটক করেছে। এরা সীমান্ত পথে দালালের মাধ্যমে ভারতে যাওয়ার চেষ্টা করছিল। এদের মধ্যে চার শিশু, চার জন নারী ও ১৫ জন পুরুষ রয়েছে। আটককৃতদের বাড়ী নড়াইল, বাগেরহাট ও গোপালগজ্ঞ জেলার বিভিন্ন এলাকায়। এদের বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।
