অজগর খাওয়ার অপরাধে জিম্বাবুয়েতে এক ব্যক্তিকে নয় বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। শুক্রবার দেশটির একটি দৈনিক পত্রিকা এই তথ্য জানিয়েছে বলে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে।
আর্চওয়েল মারাম্বা নামে দণ্ডপ্রাপ্ত ঐ ব্যক্তি দাবি করেছেন ঔষধি গুণাগুণের জন্য অজগর খেয়েছেন।
তিনি বলেছেন, ‘আমার মেরুদণ্ডের ব্যথা সারানোর জন্য আমি অজগর খেয়েছি। প্রথম অজগরটি খাওয়ার পরই আমি খুব ভাল ফলাফল পেতে শুরু করি।’
বাড়িতে সাপের খোলস শুকানো ও মাংস লুকিয়ে রাখার অপরাধে পুলিশ ঐ ব্যক্তিকে গ্রেফতার করেছিল।
