চট্টগ্রামের মিরসরাইয়ে ঘরে আগুন দিয়ে একজনকে পুড়িয়ে হত্যা করা হয়েছে। হরতালের আগের রাতে এ ঘটনা ঘটে।
মিরসরাই থানার ওসি ইমতিয়াজ ভূঁইয়া জানান, উপজেলার হাইদকন্দি ইউনিয়নের জগদীশপুর গ্রামে শনিবার রাতে এ ঘটনা ঘটে। নিহত মো. মহিউদ্দিন (৪০) আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন বলে জানান তিনি।
জানা গেছে, দুর্বৃত্তরা প্রথমে মহিউদ্দিনের ঘরে ঢুকে তাকেসহ মা, বাবা ও ভাইদের মারধর করে। পরে হাতবোমা ফাটিয়ে ও গুলি ছুড়ে তার ঘরে আগুন দিয়ে বেরিয়ে যায়।
