রাজধানীতে ‌‌‘বন্দুকযুদ্ধে' নিহত ১

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০১৫, ১৪:১৭
 
রাজধানীর মিরপুরের রূপনগরে ‘বন্দুকযুদ্ধে' এমাদউল্লাহ নামে এক যুবক নিহত হয়েছে। শনিবার দিবাগত রাতে বেড়িবাঁধ এলাকায় এ ঘটনা ঘটে। এমাদউল্লাহ শিবির কর্মী ছিল বলে জানিয়েছে পুলিশ।
মিরপুর থানা সূত্রে জানা গেছে, রাতে পুলিশ মিরপুরের একটি বাসা থেকে এমাদউল্লাহকে আটক করা হয়। এসময় আরো কয়েকজনকে আটক করা হয়। তাদের দেয়া তথ্য অনুযায়ী  রূপনগরের বেড়িবাঁধ এলাকায় অভিযানে যায় পুলিশ। এসময় আটককৃতদের সঙ্গীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি চালায়। একপর্যায়ে হামলাকারীরা পালিয়ে যায়। এ সময় এমাদউল্লাহকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক এমাদউল্লাহকে মৃত ঘোষণা করেন।