হবিগঞ্জ সদর উপজেলার অলিপুর এলাকায় কাভার্ড ভ্যান ও সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে অনু মিয়া (৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো তিন যাত্রী। রবিবার ঢাকা-সিলেট মহাসড়কে এ হতাহতের ঘটনা ঘটে। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার বেলা একটায় মাধবপুরগামী সিএনজিচালিত একটি অটোরিকশার সঙ্গে সিলেটগামী একটি কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশা যাত্রী অনু মিয়া নিহত ও অপর তিন যাত্রী আহত হন। শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে।
