সাতক্ষীরায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০১৫, ২০:৪০
 
 
সাতক্ষীরায় বাসের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। রবিবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে সাতক্ষীরা-যশোর সড়কের ঝাউডাঙ্গা ইউনয়নের ওয়ারিয়ায় নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম পরিচয় তাত্ক্ষণিকভাবে জানা যায়নি।
 
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।