সার বোঝাই ট্রাকে পেট্রলবোমা, চালক-হেলপার দগ্ধ

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০১৫, ২১:১২
 
 
গাইবান্ধার গোবিন্দগঞ্জে সার বোঝাই ট্রাকে পেট্রলবোমা নিক্ষেপের ঘটনায় চালক ও হেলপার দগ্ধ হয়েছেন। আজ রবিবার রাত সাড়ে সাতটার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের বোয়ালিয়া নামক স্থানে এই ঘটনা ঘটে।
 
দগ্ধরা হলেন— পাবনার সাথিয়া উপজেলার ট্রাক চালক মহব্বত আলী ও হেলপার জিলাল হোসেন। আহতদের উন্নত চিকিত্সার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।
 

সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম জাহিদুল ইসলাম জানান, পেট্রলবোমা নিক্ষেপের পর ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা খেয়ে আটকে যায়। এর ফলে ট্রাকটি ক্ষতির হাত থেকে রক্ষা পেয়েছে।