রাজধানীর মতিঝিলে একটি গ্যারেজে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে দুইটি বাস ভস্মীভূত হয়ে গেছে। টানা অবরোধের মধ্যে বিএনপি নেতৃত্বাধীন জোটের ৭২ ঘণ্টা হরতালের প্রথম দিন রবিবার রাত আটটার দিকে আগুন দেয়ার এই ঘটনাটি ঘটল।
মতিঝিলের মধুমিতা সিনেমা হলের পেছনে একটি গাড়ির গ্যারেজে দেওয়া আগুন দেওয়ার খবর শুনে পাঁচ ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে বাগদাদ এক্সপ্রেসের দুটি বাস পুড়ে গেছে।
