ব্রিটেনে প্রভাবশালী ব্যক্তিদের তালিকায় মালালা

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০১৫, ০২:৩৩

চলতি বছর ব্রিটেনের প্রভাবশালী ব্যক্তিদের তালিকায় স্থান পেলেন শান্তিতে নোবেল বিজয়ী পাকিস্তানের কিশোরী মালালা ইউসুফজাই। দেশটির ৫শ’ প্রভাবশালীর মধ্যে তিনি একজন। এই তালিকায় দেশটির প্রিন্স চার্লস অব ওয়েলস এবং এমা ওয়াটসনের মতো তারকারা রয়েছেন। খবর ডন’র।

ব্রিটেনের অন্যতম প্রভাবশালী গণমাধ্যম ডেবরেটিস পিয়েরেজ অ্যান্ড ব্যারোনেটেজ এই তালিকা করেছে খেলাধুলা, সাংবাদিকতা, রাজনীতি, বিজ্ঞাপন, স্থাপত্য, খাদ্য এবং শিক্ষাসহ ২৪টি ক্যাটাগরির ভিত্তিতে। মালালা জনহিতকর কাজে   অবদান রাখার জন্য তালিকায় স্থান পেয়েছেন। ১৭৬৯ সাল থেকে এই মাধ্যমটি ব্রিটেনের বিভিন্ন সেক্টরের প্রভাবশালীদের তালিকা প্রকাশ করে আসছে। ডেবরেটিসের প্রধান নির্বাহী জোয়ানি মিলনার জানিয়েছেন, এবার সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে তালিকায় আনা হয়েছে। সমাজের এসব ব্যক্তির তালিকায় আনার কারণ হলো তাদের কাজকে মানুষের কাছে পরিচিত করা এবং তাদের উত্সাহ দেয়া। তালিকায় ১৭ বছর বয়সী মালালা সর্বকনিষ্ঠ।